বিভিন্ন ধরনের বন্ধু

মাহবুব নাহিদ

ঢাকা 

সুসময়ের বন্ধু

 

নিজের হাতে টাকা পয়সা থাকলে তখন এসব বন্ধুরা আশপাশে ঘুরতেই থাকে। আঠার মতো লেগে থাকে যেন ফেভিকলের মজবুত জোড়া।

দুঃসময়ের বন্ধু

 

নিজের গার্লফ্রেন্ড চলে গেলে আরেকটা গার্লফ্রেন্ড জোগাড় করে দেয় যে বন্ধুরা। পারলে নিজেরটা দিয়ে দেয়।

 

মানি বন্ধু

 

শুধু টাকার প্রয়োজন হলেই যে বন্ধুর দরকার পড়ে সে হলো মানিবন্ধু।

পড়ুয়া বন্ধু

 

সারা বছর দেখলে বিভিন্ন স্লেজিং বা উত্ত্যক্ত করলেও পরীক্ষার আগে আগে নোট বা সাজেশন নেওয়ার জন্য ভালো ছাত্র বন্ধুদের প্রতি আলগা পিরিত দেখানো হয়।

মেয়েদের ছেলে বন্ধু

নোটস নেওয়া, বাজার করে দেওয়া, খাবার এনে দেওয়ার জন্য মেয়েদের অলিখিত কর্মকর্তা বন্ধু।

 

ছেলেদের মেয়ে বন্ধু

দুঃখের টাইমের অক্সিজেন। একটার পর একটা গার্লফ্রেন্ড চলে যাওয়ার পরও যার কাছে আরেকটা খুঁজে দেওয়ার বায়না করা যায়।

 

সি সি ক্যামেরা বন্ধু

কোথায় কার সঙ্গে টাংকি মেরেছে বা রিকশায় ঘুরেছে, কার কাছে ছ্যাঁকা খেয়েছে এসব সকল মহলে প্রকাশ করে দেওয়ার বন্ধু।

 

জাস্টফ্রেন্ড (বন্ধু)

বড্ড ক্ষতিকর বন্ধু। কাঁঠালের আঠা, লাগলে ছুটে না। ছুটলে আর আসে না। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্যক্তি। মেয়েদের কাছে বয়ফ্রেন্ডের চেয়েও বেশি, ছেলেদের গার্লফ্রেন্ডের চেয়েও বেশি।