জুসেফ খান
ফেসবুকে রিকু আসে
আসে প্রতিদিনই
নাম দেখে চেনা দায়
আসলে কি চিনি?
দোস্ত হতে রিকু দেন
রবি বাবু, নজরুল
নিউটন, চার্চিলও
ফেসবুকে মশগুল।
কখনোবা ‘ড্রিম গার্ল’
রিকু দিয়ে নেয় খোঁজ।
‘অ্যাঞ্জেল প্রিয়া’ এসে
নক করে হররোজ।
‘মিষ্টি হাসি’, ‘মেঘ বালিকা’
বন্ধু বানাই কাকে?
‘নীল আকাশ’ আর ‘মেঘের ছায়া’,
‘মন পাখি’ও ডাকে।
নামের বাহার, বাহারি নাম
কী যে হাবিজাবি
আসল নাকি, ফেক আইডি
বন্ধু কারে ভাবি!
খান মঞ্জিল, ভার্থখলা, সিলেট