ইরশাদ জামিল
ফকির বেটা বিশ টাকা চায়,
জিগাই তাকে, কারণ কী?
‘শখ হয়েছে কপি খামু
কপি খাওয়া বারণ কী?’
তা হবে ক্যান, খেতেই পার
তয় কফি তো দশ টাকা!
‘আমার লগে জিএফ আছে
তার পকেটো আজ ফাঁকা।’
তার কথাতে চমকে উঠি!
ভিমড়ি খাওয়ার উপক্রম,
সামলে নিয়ে ঠাণ্ডা মাথায়
বুঝতে পারি, মতিভ্রম!
এইডা তুমি কী কও মিয়া!
নাটবল্টু ঠিক আছে?
ফকির হয়েও জিএফ বানাও
তোমার কোথাও লিক আছে!
ঠিক ধরেছেন, তয় আমি না
সেই আমারে বানাইছে,
যা ছিলো সব চুইষা খায়া
এই পথে সে নামাইছে।
রংপুর