নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে ১৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছিল যন্টা ইন্টারন্যাশনাল। ‘বন্ধ করো নারী নির্যাতন ও বাল্যবিবাহ’ এই বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এক ক্যাম্পেইন পরিচালনা করেছিল নারীদের এ সংগঠনটি।
যন্টা ইন্টারন্যাশনাল আয়োজিত এই ক্যাম্পেইনে ছিল বাল্যবিবাহ বন্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযান, মানববন্ধন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার-প্রচারণার উদ্যোগ।
শিশুদের নিয়ে এক মানববন্ধন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছিল সংগঠনটির এ ক্যাম্পেইন। শিশুরা এক হাতে কলম আরেক হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল এ মানববন্ধনে। প্রতীকীভাবে তারা শৈশবে শিক্ষার গুরুত্ব ও আলোকিত ভবিষ্যতের কথাই জানান দিচ্ছিল।
এরকম ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে যন্টা ইন্টারন্যাশনাল তাদের ১৬ দিনের কর্মসূচি সম্পন্ন করেছে।
উল্লেখ্য, নারী অধিকার রক্ষায় যন্টা ইন্টারন্যাশনালের নিয়মিত নানা কর্মসূচি আয়োজন করে থাকে। এই সংগঠনটির রয়েছে ৩০ হাজার সক্রিয় সদস্য। যন্টা ইন্টারন্যাশনালের ব্যানারে আরও ছয়টি ক্লাব রয়েছে।