দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হয়েছে ‘যদি না পারো দিতে সিঁদুর’ শিরোনামের মিউজিক ভিডিও। কণ্ঠশিল্পী ফারাবী ও পলক সুমনের গাওয়া গানটির কথা লিখেছেন অরণ্য পাশা।
প্রেমের কাহিনি উপজীব্য করে গানটির চিত্র ধারণ হয়েছে খুলনার রুপসা পালের হাটে। গানটিতে মডেল হয়েছেন, অরণ্য পাশা, সাঞ্জু ও জাহিদ। সিডি চয়েস মিউজিক প্রযোজিত গানটির সুর করেছেন মাসুম ও মিউজিক করেছেন জনি।
গানটি সম্পর্কে অরণ্য পাশা বলেন, ‘সনাতন ঘরানার কাজগুলোর সঙ্গে আমি বেশ পরিচিত। এর আগে ‘সাত পাঁকের জীবন’ করে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি ‘যদি না পারো দিতে সিঁদুর’ নামের এ গান ও ভিডিও সবার ভালো লাগবে। দুর্গাপূজার ষষ্ঠীর আগেই সিডি চয়েস মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে।’