শেষ হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২!

বিনোদন রিপোর্ট

 

শরত্ মানেই তো কাশবন। সম্প্রতি রাজধানী ৩০০ ফিটে প্রকৃতির এই মেলাবন্ধনে আবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ শিরোনামের গানে এমন দৃশ্যে পাওয়া যাবে তাদের।

চলচ্চিত্রটি প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এর আগে সিনেমার সিক্যুয়েলের শুটিং শেষ করেছিলাম। ডাবিংও শেষ। শুধু গানের দৃশ্যায়ণ বাকি ছিল। এবার তাও শেষ করলাম। সেপ্টেম্বরের মধ্যেই সেন্সরে পাঠাবো।’

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজনে করেছেন কলকাতার প্রিতম। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এ সিনেমাটিতে অপুর চরিত্রের নাম ঈশানা আর বাপ্পীর নাম আবীর। এতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ অনেকে।