প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে হামদর্দের বক্তব্য

গত ২২ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাক অনলাইন সংস্করণে ‘হামদর্দের ইউছুফ হারুনের বিচার দাবি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবাদ করেছেন হামদর্দ ল্যাবরেটরিজের ডেপুটি ম্যানেজার (তথ্য ও গণসংযোগ) শামিমা আক্তার।

এক প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেছেন, একটি কুচক্রী মহল হামদর্দের সুনাম ও ব্যবসায়িক ক্ষতি সাধনের উদ্দেশ্যে, হামদর্দের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের অংশ হিসাবে গত ২২ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুফি সাগর শামস নামে এ ব্যক্তি মিথ্যা ও উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। 

এ কুচক্রী মহলটি নিজেদের স্বীয় স্বার্থের জন্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গুজব ছড়িয়ে, সাজানো নাটক বানিয়ে হামদর্দ বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে।  

ইত্তেফাক/জেডএইচডি