মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান ভূঁইয়া আটক

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য  আটক করেছে র‌্যাব । বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে মনিপুর পাড়ায় বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। এ  সময় তার বাসায় অভিযান চালিয়ে অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা  র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: ক্যাসিনো নিয়ে মেনন ও পর্যটন প্রতিমন্ত্রীসহ পাঁচ জনকে লিগ্যাল নোটিশ

এর আগে রাজধানীর তেজগাঁও মণিপুরী পাড়ায় লোকমান হোসেনের বাসায় অভিযান শুরু করে র‌্যাব-২-এর একটি দল। পরে বাসা থেকে লোকমান হোসেনকে আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ইত্তেফাক/এমআরএম