বিজয়নগরে গাজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বিজয়নগরে গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । বুধবার সন্ধা ৭ টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের খেলার মাঠের পাকা রাস্তার কাছ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ইনু ভূইয়ার ছেলে আমিন ভূঁইয়া (৫৬) , আনন্দ গ্রামের ফুল মিয়ার ছেলে শাহআলম (৩৫),জামালপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে বাসেল মিয়া (১৯) প্রমোখ।

আরও পড়ুন: নওগাঁয় সঞ্চয় অফিসের কর্মচারী গ্রেফতার, ২৩ লাখ টাকা উদ্ধার

পুলিশ জানায়, বুধবার সন্ধা ৭ টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের খেলার মাঠের পাকা রাস্তার কাছ থেকে ৫ কেজি গাজাসহ তিনজনকে আটক করা হয়।

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন , আটকরা মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত। দীর্ঘ দিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।  রাতে তাদের গাজাসহ হাতে নাতে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম