চালককে মারধর, সিরাজগঞ্জে বাস চলাচল বন্ধ

চালককে মারধরের প্রতিবাদে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে তৃতীয় দিনের মত বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা এই বাস ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ এই সড়কের যাত্রীরা দুর্ভোগ। 

সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আলমাজী জিন্নাহ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুরে সজিব-মাহি পরিবহনের একটি বাস তামাই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের প্রাইভেট কারে ধাক্কা দেয়। এ সময় বাসের চালক শাহীন পালিয়ে গেলেও পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে এরপর থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। 

আরও পড়ুন: বনিবনা হয়নি তাই স্ত্রীকে খুন, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

এদিকে ওই ইউপি চেয়ারম্যান জানান, বিষয়টি মীমাংসার জন্য জেলা মোটর সমিতির অফিসে বসা হয়েছিল। সেখানে সুরাহার পর মোটর শ্রমিকেরা আবার আমার গাড়ির চালককে মারধর করেছে। 

ইত্তেফাক/অনি