ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ৬

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের মালুকুতে বৃহস্পতিবার ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৬ জন নিহত ও বহু লোক আহত হওয়ার খবর জানা গেছে। দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে এশিয়াভিত্তিক সংবাদসংস্থা জিনহুয়া নিউজ এজেন্সি এ খবর নিশ্চিত করেছে। 

ইভা তুহুমুরি নামের ঐ কর্মকর্তা জানান, ভূমিকম্পের ফলে ভবন ধ্বসে ৬ জন নিহত হয়েছেন। ১২ জনেরও বেশি লোক আহত হয়েছেন। হাজারখানেক লোক আতঙ্কগ্রস্থ হয়ে বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: রাশিয়ায় বিমানে আগুন, আহত ৫৬

ভূমিকম্পটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬ টা ৪৬ মিনিটে আঘাত হানে। প্রদেশের আমবন শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে এটি উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১০  কিলোমিটার পর্যন্ত। 

ভৌগলিক অবস্থানগত কারণেই ইন্দোনেশিয়াকে চরম ভূমিকম্প-প্রবণ অঞ্চল হিসেবে গণ্য করা হয়।  প্রতিবছর বেশ কয়েকবার ভূমিকম্পের শিকার হওয়ার কারণে একে ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামে ডাকা হয়ে থাকে। 

জিনহুয়া নিউজ এজেন্সি
ইত্তেফাক/মিশু