রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় মেসার্স চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে সরকারি খাদ্য অধিদপ্তরের এক হাজার ৩৫৬ বস্তা চাল জব্দ করেছে দুদক। উক্ত চালের ওজন ৫৩ হাজার ৮৪০ কেজি। বৃহস্পতিবার বিকেলে চালগুলো জব্দ করে দুদকের রাজশাহী টিম।
জানা গেছে, চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক হলেন, হুমায়ুন কবির, আবুল হোসেন ও কাউসার আলী। তবে অভিযানের সময় সেখানে কোনো মালিকই ছিলেন না। কয়েকজন কর্মচারী ছিলেন।
আরও পড়ুন : মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ২৬ অক্টোবর
দুদক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ সরকারি খাদ্য গুদামের চাল পাওয়া যায়। পরে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, চালগুলো সরকারি খাদ্য গুদামের। এরপর চালগুলো জব্দ করা হয়।
ইত্তেফাক/কেআই