ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে ভিমরুলের কামরে আবুল হোসেন (৭২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে তাকে ভিমরুলে কামড়িয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় মচিমহায় ভর্তি করলে সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ইত্তেফাক/কেআই