নাটোরে বিএনপি-যুবদলের দুই নেতা আটক

নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাটোর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, সাজ্জাদ হোসেন সোহাগের নামে এর আগে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র মামলা, মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে ধীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাস বৃদ্ধির দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, সন্ধ্যা সাতটার দিকে পুলিশ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়ি ঘেরাও করে। এরপর পুলিশ কাজী শাহ আলম এবং সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করে ।

ইত্তেফাক/এমআরএম