তেলবাহী লরিতে বিস্ফোরণ, নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় তেলবাহী লরির ট্যাঙ্কিতে বিস্ফোরণের ঘটনায় সেলিম (৩০) নামে ওয়ার্কশপ মালিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ ওবাইদুল্লা জানান, ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের তেলবাহী লরির ট্যাঙ্কিতে ছিদ্র হলে (ঝিনাইদহ-ঢ-৪১-০০১৪) সেটি পাশের ওয়ার্কশপে ওয়েল্ডিং করতে দেওয়া হয়। 

আরও পড়ুন: মহিলা যুবলীগ নেত্রীর সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, থানায় সোপর্দ

ওয়ার্কশপের মালিক সেলিম ওয়েল্ডিং করার সময় ট্যাঙ্কিতে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/অনি