চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মৃত ভ্যান চালক রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার ছুটি পুকুর গ্রামের দাউদ আলির ছেলে মাইনুল (৪৬)।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বেলা ২টার দিকে নাচোল আমনুরা সড়কের জোনাকীপাড়া জামে মসজিদের সামনে খড় ভর্তি অজ্ঞাত একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় এলাকাবাসী তাকে নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কক্সবাজারে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের সলিল সমাধি
এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি ।
ইত্তেফাক/নূহু