ঢাবি ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট-এর অধীনে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা (অংকন) শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সকল ধর্মের মানুষের রক্তে গড়া লাল-সবুজের পতাকা : তথ্যমন্ত্রী

এছাড়া, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এই ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে অংকন পরীক্ষায় ১৫১১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ইত্তেফাক/এমআরএম