পিতা-পুত্রের আগ্নেয়াস্ত্রের কারখানা, গ্রেফতার ৩

সিদ্ধিরগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাবা, ছেলেসহ তিনজনকে। উদ্ধার করা হয়েছে ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তল ও একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের সাইলো গেট এলাকাতে অভিযান চালিয়ে অস্ত্র ও তিনজনে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আলী আকবর লাভলু সরকার (৫৩), তার ছেলে কামরুজ্জামান নওশাদ সরকার (২৯) ও মৃত আ. সালামের ছেলে মজিবর রহমান (৩৮)। 

ডিবির এসআই মিজানুর রহমান জানান, গত শুক্রবার রাতে পশ্চিম কদমতলী সড়ক থেকে লাভলু সরকার ও নওশাদকে একটি পিস্তলসহ গ্রেফতার করা হয়। পরে তাদের নিয়ে সাইলো গেট এলাকার আলী আকবরের ফ্ল্যাটে অভিযান চালালে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে বৈঠক করেননি রুহানি

মিজানুর রহমান আরও জানান, ওই বাড়িতে মূলত দেশীয় আগ্নেয়াস্ত্র অস্ত্র তৈরি করা হতো। নওশাদের কাছে উদ্ধারকৃত অস্ত্রটি ওই বাড়িতেই তৈরি।

ইত্তেফাক/অনি