প্রতিপক্ষের হামলায় মায়ের গর্ভে সন্তানের মৃত্যু

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় এক গর্ভবতী নারীর পেটে থাকা সন্তানের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মস্তফাপুরের উকিলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।  

পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর উকিলবাড়ী এলাকায় জনৈক রাজু হাওলাদারের সঙ্গে আর্থিক দেনা-পাওনা নিয়ে শুক্রবার রাতে বিবাদ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় জিতু আক্তার গুরুতর আহত হন। সংকটাপন্ন অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে সিজার করে মৃত সন্তান পাওয়া যায়। 

প্রত্যাশা প্রাইভেট হাসপাতালের ডা. এলিজা বলেন, আমরা রাতে অপারেশন করে দেখি শিশুটি মারা গেছে। গর্ভবতী ওই নারীর পেটে গুরুতর আঘাতের ফলে গর্ভে থাকা শিশুটি মারা গেছে। 

আরও পড়ুন: পিতা-পুত্রের আগ্নেয়াস্ত্রের কারখানা, গ্রেফতার ৩

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আমি সদর হাসপাতালে ও প্রত্যাশা প্রাইভেট হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে এসেছি। থানায় অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। 

ইত্তেফাক/অনি