জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের লেখায় ক্লোজআপ খ্যাত গায়ক মুহিনের কণ্ঠে আসছে 'মহানবী না এলে', 'শাহ জালাল বাবা' ও 'ইয়া আল্লাহ' শিরোনামে তিনটি ইসলামী গান।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'বিখ্যাত গীতিকার অনুরূপ আইচ আমার চোখ খুলে দিয়েছেন। সব গান জনপ্রিয়তা পাওয়া লাগবে, সেটা তার দরকার নেই। কিছু গান আল্লাহ, নবী ও মানুষকে ঈমানের পথে আসতে উদ্বুদ্ধ করতে আমাদের করা উচিৎ। আমিও ভাইয়ের এই কথায় রাজি হয়ে নিজে গান বের করার উদ্যোগ নিয়ে।'
অন্যদিকে অনুরূপ আইচ বলেন, 'আমার লেখা ইসলামী গান করার জন্যে যখন নামকরা শিল্পীরা এগিয়ে আসেনি, তখন মুহিন নিজ উদ্যোগে আল্লাহকে ভালোবেসে ইসলামী গান করায় এগিয়ে এসেছেন। এটা অনেক বড় ব্যাপার।'
উল্লেখ্য, গানগুলো প্রকাশ পাবে গল্প এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।
ইত্তেফাক/জেডএইচডি