মুখবিহীন ৪ পা বিশিষ্ট শিশুর জন্ম

এবার জন্ম নিলো মুখবিহীন ৪ পা বিশিষ্ট শিশু। অস্বাভাবিক আকৃতির শিশুটি জন্মের ১০ মিনিট পরেই মারা যায়। শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি আকতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালে জন্ম নেয় শিশুটি।

জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী শিউলি বেগম (২৬) এর প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে আকতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে। স্বাভাবিকভাবে জন্ম নেওয়া দুই দেহ বিশিষ্ট শিশুটির ৪টি পা, ২টি হাত, ২টি কান থাকলেও অস্বাভাবিক দুইটি চোখ ছিল। মুখবিহীন শিশুটির শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক না থাকায় জন্মের ১০ মিনিট পর মারা যায়। তবে শিশুটির প্রসূতি মা সুস্থ থাকায় তাকে বাড়ি পাঠানো হয়েছে।

আরো পড়ুন: কলকাতায় বিপুল পরিমাণ ডলারসহ ৫ বাংলাদেশি গ্রেফতার

আকতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এরশাদুল হক চাঁদ বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/বিএএফ