তালায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় পুকুর থেকে ভানু বিবি (৮২) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বাড়ি পাশে পুকুর থেকে লাশটি উদ্ধার করে তার স্বজনরা।ভানু বিবি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের আব্দুল কাজীর স্ত্রী।  

আরও পড়ুন: গাংনী সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

ভানু বিবির স্বামী আব্দুল কাজী জানান, শনিবার সন্ধ্যার পর থেকে তার স্ত্রী ভানু বিবিকে খুঁজে পাচ্ছিলেন না তারা। অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান মেলেনি। রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে লাশটি ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার পর কোন এক সময় পানিতে পড়ে সে হয়তো আর উঠতে পারেনি।  

তালা থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম