মুক্তাগাছায় চার সন্তানের জননীর লাশ উদ্ধার

ময়মনসিংহের মুক্তাগাছায় চার সন্তানের জননী পারুল ঋষি (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার সকালে উপজেলার জয়দা এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পারুল ঋষি ওই গ্রামের মৃত জংলি ঋষির স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার পারুল ঋষির দুই ছেলে দুই মেয়ে চুরখাইয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। পরদিন সকালে বাড়িতে একা থাকা পারুল ঋষির লাশ ঘরের বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: বরিশালে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, শনিবার রাত পৌনে ১২ থেকে রবিবার ভোর সাড়ে ৬টার মধ্যে এঘটনা ঘটেছে । ধারনা করা হচ্ছে, এই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআরএম