ফুলবাড়ীতে বিদেশি মদসহ আটক এক

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশি মদসহ আনিসুর ইসলাম আনিস (২৬) নামের এক যুবককে আটক করেছে। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়।

আটক আনিসুর ইসলাম বিরামপুর উপজেলার একইর মঙ্গলপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: মুরাদনগরে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

পুলিশ জানায়, উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৫ বোতল ভারতীয় মদসহ আনিসুর ইসলামকে আটক করা হয়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনিসুর ইসলামকে ১৫ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম