মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

নাসিরনগরে বখাটে ও মাদকাসক্ত ছেলের উৎপাত সইতে না পেরে অবশেষে পুলিশে দিলেন অসহায় এক পিতা-মাতা। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। 

মাদকাসক্ত আজিম উদ্দিন (৩০) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের রফিক মিয়ার ছেলে। মা কুলসুমা বেগম জানান, নেশার টাকার জন্য প্রায় আমাদের ও পবিবারের লোকজনকে বিভিন্ন ভাবে নির্যাতন করত এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করত। এমনকি তার পিতা এবং আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করত। 

আরও পড়ুন : পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নাসির

আজ সোমবার সকালে পরিবারের লোকজন নেশাগ্রস্থ আজিম উদ্দিনকে আটক করে পিতা-মাতার উপস্থিতিতে নাসিরনগর থানা পুলিশে সোর্পদ করে। দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজগর আলীর আদালতে হাজির করলে আজিম উদ্দিনকে এক বছরের দণ্ড দেন তিনি। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/কেআই