ভিসির পদত্যাগে বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের উল্লাস

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেছেন। এই খবর ছড়িয়ে পড়লে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। 

এর আগে সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। আবদুল্লাহ আল হাসান চৌধুরী জানান, তিনি ওই পদত্যাগপত্র শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করেছেন।

এর আগে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও সিনিয়র সচিবের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন : মোহামেডান ক্লাবের লোকমান ফের দুই দিনের রিমান্ডে

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘তিনি পদে থাকতে চাননি। যত দ্রুত সম্ভব আমরা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছি।’

এ বিষয়ে ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদন আমরা ইতোমধ্যে হাতে পেয়েছি। আলোচনা মাধ্যমে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/কেআই