পীরগঞ্জে নৌকার প্রচারণায় হামলা

পীরগঞ্জ উপজেলা শহরে মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলীর নৌকা মার্কার প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইমদাদুল হকের সমর্থকরা বাধা দিয়ে হামলা চালিয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় পীরগঞ্জ শহরের পশ্চিম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পীরগঞ্জ উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি আবু জাহেদইবনে জুয়েল আহত হয়। 

এ ঘটনার পর সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ ছবি তুলতে বাধা দেয়। সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের বাধা দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পরে সংবাদকর্মীরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওসি অপসারণ দাবি জানান সাংবাদিক নেতারা। 

এদিকে ঠাকুরগাঁও-৩ আসনের মহাজোট প্রার্থী ওয়ার্কার্সপার্টির ইয়াসিন আলী তার প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ইত্তেফাক/আরকেজি