পাঁচবিবিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবি উপজেলার উচনা গ্রামে সোমবার সন্ধ্যায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো রুবেলের মেয়ে মরিয়ম (৪) ও তার ছোট ভাই মোখলেছারের মেয়ে মনিরা (৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মরিয়ম ও মনিরা খেলাধুলা করার জন্য বাড়ির বাহিরে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে তাদের খুঁজতে থাকে বাড়ির লোকজন। রাত ১০টার দিকে বাড়ির অদুরে একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ দুটি থানায় নিয়ে আসে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরকেজি