ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম হারুন অর রশিদ (৩৫)। তিনি উপজেলার তারুন্দিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: গফরগাঁওয়ে অপহৃত মাদ্রাসা ছাত্র ৪ দিনেও উদ্ধার হয়নি

জানা গেছে সোমবার বিকেলে গোয়াল ঘরের ফ্যানের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছিলো। পথে তার মৃত্যু হয়।

ইত্তেফাক/নূহু