বর্তমান যুগ যোগাযোগ প্রযুক্তির যুগ। যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আজ থেকে ২৭ বছর আগে যাত্রা শুরু করেছে ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (আই এস টি)। বর্তমানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) প্রকৌশল ও প্রযুক্তি জগতে একটি অতি পরিচিত নাম। যারা প্রযুক্তি নির্ভর এ পেশায় নিয়োজিত হতে চান তাদের জন্য রয়েছে অমিত সম্ভাবনার দ্বার। বর্তমান বিশ্বে এ বিষয়ের চাহিদা ব্যাপক। তাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে আইএসটি-তে অন্যান্য বিষয়ের সঙ্গে চালু রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ। বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ প্রকৌশলী তৈরি করাই এ বিষয়ের লক্ষ্য। সাফল্যের ধারাবাহিকতায় প্রতি বছর আইএসটি-এর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে দেশে ও বিদেশে খ্যতনামা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যোগদান করছেন। উদাহরনস্বরূপ: বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক, Pathao.com, sheba.xyz, বাংলাদেশ আর্মি, আইএসপি কোম্পানি, শিওর ক্যাশ ইত্যাদি। শুধু চাকরির ক্ষেত্রেই নয়, ইসিই ডিগ্রিধারী শিক্ষার্থীরা দেশে ও দেশের বাহিরে উচ্চতর ডিগ্রি অর্জন ও গবেষনায় নিয়োজিত রয়েছেন।
ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) তে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে আসন সংখ্যা সীমিত। আইএসটিতে বিএসসি-ইন ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করতে খরচ হবে ১,৯৫,০০০/- টাকা। দরিদ্র মেধাবীদের জন্য আইএসটিতে রয়েছে এসআর ফান্ড এবং এতিম মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে আরএইচ ফান্ড। বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭২৬৯৩৭৯১০ নম্বরে। এছাড়াও রয়েছে ১০০% স্কলারশিপে পড়ার সুযোগ পূর্ণকালীন অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকবৃন্দের দ্বারা গঠিত ইসিই বিভাগের শিক্ষকবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত। ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) তে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে। এসএসসি (২০১৫,২০১৬,২০১৭) ও এইচএসসি (২০১৭,২০১৮,২০১৯) সেশনের পাশকৃত ছাত্র-ছাত্রীরা ভর্তির আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে ভিজিট করতে পারেন www.ist.edu.bd সাইটটিতে।