জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হেমড়াবাড়ি গ্রামে মৌমাছির কামড়ে মারা গেছেন মুসলিম উদ্দিন জদু (৩২)। এ সময় মৌমাছির আক্রমণে আহত হয়েছেন আরও ১১ জন। নিহত জদু মিয়া ওই গ্রামের আনার মণ্ডলের ছেলে। তিনি পেশার রাজমিস্ত্রি ছিলেন।
ইউপি চেয়ারম্যান আলতাফুর রহমান আতা জানিয়েছেন, জদু মিয়া মঙ্গলবার ভ্যানে চড়ে বাড়ি থেকে কাজে যাচ্ছিলেন। পথে হঠাৎ মৌমাছিরা আক্রমণ করে বসে। উপর্যুপরি কামড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কাজের খোঁজে রোহিঙ্গা ক্যাম্প থেকে জামালপুরে
এ সময় তাকে উদ্ধার করতে গেলে জদু মিয়ার পিতা আনার মণ্ডল, ভ্যান চালক আফসার আলীসহ আরও ৯ জন গ্রামবাসী মৌমাছির আক্রমণের শিকার হন। পরে তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/অনি