সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক মামলার আসামিসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৬ জন ও আশাশুনি থানা ৫ জন। এ সময় উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা, ১৫৪ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা।
আরো পড়ুন: পাওনা টাকার দ্বন্দ্বের জেরে মণ্ডপে হামলা, আটক ১
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ