আড়াইহাজারে ৬ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ মামলার আসামি ডালিমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গীরদা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।​

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গীরদা গ্রামের মিজানের ছেলে ডালিমের নামে মাদক, অস্ত্র মামলাসহ ৬ টি মামলা রয়েছে। এছাড়া একাধিক মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর বুধবার দুপুরে সে বাড়িতে আসে। এ সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

ইত্তেফাক/বিএএফ