দেশের দ্বিতীয় বৃহৎ রফতানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর বুধবার থেকে সাতদিন বন্ধ থাকবে। এ সময় যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন, শারদীয় দূর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও লক্ষী পূজা উপলক্ষে এ স্থল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া-আগরতলা স্থলবন্দরের দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের প্র্রেক্ষিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, 'মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল থেকে এ বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীরা কোন প্র্রকার পণ্য আমদানি বা রফতানি করবে না বলে আমাদের জানিয়েছেন।'
আরও পড়ুন: পদ্মার চিরচেনা রূপ এখন রাক্ষসীতে পরিণত
তিনি আরও বলেন, '১৫ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।'
ইত্তেফাক/নূহু