শৈলকুপায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাদেকপুর গ্রামে জুয়েল ( ১৪ ) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে বেনীপুর হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও নজরুল ইসলামের ছেলে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, ছেলেটি বুধবার বিকালে কচুয়া বাজারে কচু বিক্রি করে বাড়ি ফিরে। এরপর গ্রামের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।  এরপর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর পুকুরের পাশে ধান খেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইত্তেফাক/এমআরএম