ট্রাকচাপায় মহিলা বিষয়ক কর্মকর্তার স্বামী নিহত

সাভারে ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহানের স্বামী কাজী সেলিমুর রহমান (৪৮) নিহত হয়েছেন।

 

এ সময় গুরুতর আহত হয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান। বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

সাভার উপজেলা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে অফিস শেষে স্বামীকে নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকায় বাসার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জাহান। পথিমধ্যে সালেহপুর ব্রিজের নিকট পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহানের স্বামী সেলিমুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত হন খালেদা আক্তার। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

ইত্তেফাক/ইউবি