চরফ্যাশনে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

চরফ্যাশনে অহিদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামের বৃদ্ধের নিজ বসতঘরের বারান্দার কাঠের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ। নিহত ওহিদুর রহমান ওই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে। 

নিহতের দ্বিতীয় স্ত্রী নুরজাহান জানান, রাতে স্বামী-স্ত্রী দুজন ঘরের আলাদা বিছানায় ছিলেন। সকালে ঘুম থেকে উঠে বারান্দার বাইরের চালের কাঠের সঙ্গে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান।

প্রতিবেশীরা জানান, অহিদুর রহমানের নিঃসন্তান প্রথম স্ত্রী বোরহান উদ্দিন উপজেলার পৈত্রিক বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী নুরজাহান ও তাদের দুই সন্তান নিয়ে অহিদুর রহমান নিজ বাড়িতে থাকতেন। বেশ কিছুদিন ধরে প্রতিবেশী এক পুরুষের সঙ্গে স্ত্রীর পরকীয়ার গুজব নিয়ে সংসারে চাপা দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের কারণে ওহিদুর রহমান আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফিন জানান, বৃদ্ধ আত্মহত্যা করেছেন এটা নিশ্চিত। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হযেছে।

ইত্তেফাক/নূহু