খুব ছোটবেলায় গানের সঙ্গে পরিচয় সুনামগঞ্জের মেয়ে ঐশীর। তিনি যেবার ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠে অংশ নেন, তখন হাওরবেষ্টিত জেলাটি বন্যায় ডুবে ছিল। কিন্তু সুখে-দুঃখে সবসময় গান ভালোবাসে হাওরাঞ্চলের মানুষ। তাই শহরের মানুষ ভালোবেসে ঐশীর নাম দেন ‘হাওরকন্যা’। এই হাওরকন্যাই গান দিয়ে সারাদেশ জয় করেছেন। শুধু গান না, সমানতালে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রী ও ২০১৭ সালের সেরাকণ্ঠের চ্যাম্পিয়ন ঐশীকে নিয়ে এবারের প্রিয়তারুণ্য।
পুরো নাম :রাকিবা ইসলাম ঐশী
ডাকনাম :ঐশী
প্রিয় রঙ :গাঢ় নীল
প্রিয় মানুষ :বাবা ও মা
প্রিয় কাজ :গল্পের বই পড়া, আড্ডা দেওয়া ও ঘুরতে যাওয়া
প্রিয় বই :জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’
প্রিয় চলচ্চিত্র :‘মাটির ময়না’
গানের পাশাপাশি অন্য যে বিষয়ে পারদর্শী :মঞ্চনাটকে অভিনয়, ছবি আঁকা, আবৃত্তি, সাইকেল চালানো।
সেরাকণ্ঠের অভিজ্ঞতা :অডিশন দিতে গিয়ে দেখেন মেয়েদের কোনো লাইন নেই। ভাবলেন অডিশন শেষ। তখনই এক বন্ধুর মাকে বেরিয়ে এসে বললেন অডিশন চলছে। তড়িঘড়ি করে অডিশন দিয়ে ইয়েস কার্ড পেলেন, তারপর সব ধাপ পার হয়ে চ্যাম্পিয়ন!
ভবিষ্যত্ পরিকল্পনা :প্রতিষ্ঠিত শিল্পী ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হওয়া। ঐশী জানালেন, গানেই মগ্ন থাকতে চান। আর বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে স্নাতক শেষ করে আরও উচ্চতর পড়াশোনার ইচ্ছা আছে।