পুজোর তাল

ষষ্ঠী* তিথির ষষ্ঠী পুজোয় মায়েরই বোধন

সপ্তমীতে রূপক* শ্যামার পুজোর আয়োজন।

অষ্টমীতে কাহারবা* ধুন, অঞ্জলির ওই আঁচ,

নবমীতে মত্ত* হয়ে নাচবো ধুনচি নাচ।

বিষাদমাখা দশমীতে ঝাঁপ* দেবে মা জলে,

অপেক্ষার শুরু ‘দুর্গা মাঈ কি জয়’ বলে।  

                            

*ষষ্ঠী, রূপক, কাহারবা, মত্ত, ঝাঁপ—এগুলো যথাক্রমে ৬, ৭, ৮, ৯ ও ১০ মাত্রার তাল। যা তবলাজাতীয় বাদ্যযন্ত্রে ব্যবহূত হয়।