দুলে দুলে ফুলে ফুলে
ঢেউ তুলে নাচছে
কাশফুলে নদীকূলে
সেই শোভা পাচ্ছে।
তুলো তুলো মেঘগুলো
নীলাকাশে ভাসছে
সাদা সাদা জোট বাঁধা
ধেয়ে ধেয়ে আসছে।
শরতের মায়া ছায়া
ফিরে ফিরে লাগছে
ভাদ্র ও আশ্বিনে
গাঁয়ে গাঁয়ে জাগছে।
দুলে দুলে ফুলে ফুলে
ঢেউ তুলে নাচছে
কাশফুলে নদীকূলে
সেই শোভা পাচ্ছে।
তুলো তুলো মেঘগুলো
নীলাকাশে ভাসছে
সাদা সাদা জোট বাঁধা
ধেয়ে ধেয়ে আসছে।
শরতের মায়া ছায়া
ফিরে ফিরে লাগছে
ভাদ্র ও আশ্বিনে
গাঁয়ে গাঁয়ে জাগছে।