ফুল কচুরি ফুল কচুরি ডোবার জলে ভাসে,
শরত্রানির আগমনে পাপড়ি মেলে হাসে।
শরত্ এলে পদ্মফুলে নজর কেড়ে নেয়,
নীল আকাশে সাদা মেঘে খুব আনন্দ দেয়।
শরত্ এলে শিউলি ফুলে সুবাস ছড়ায় বেশ,
শিশিরভেজা সবুজ ঘাসে মিষ্টি রোদের রেশ।
শরত্ এলে বন-বাগিচায় কাশফুলেরই সাজ,
ফুলে ফুলে মেতে ওঠে শরত্রানির তাজ।