আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার সকালে দুর্ঘটনার সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটির উদ্ধার কাজ শেষ হয়েছে। ফলে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হন নি।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. খলিলুর রহমান জানান, শুক্রবার সকাল সাতটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিল। দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেন সংশ্লিষ্টরা। উদ্ধার কাজ শেষে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটেনি। কেননা ওই পথে বেলা একটার আগে আর কোনো ট্রেন ছিলো না।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙ্গে গিয়ে শেষের দিকে মালবাহী বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। 

আরও পড়ুন: গাংনীতে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় একজন গ্রেপ্তার

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটেনি। কেননা, ওই পথে দুপুর একটার আগে আর কোনো ট্রেন ছিল না। সাড়ে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইত্তেফাক/নূহু