বাগমারায় ৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ ও একজনের অর্থদণ্ড

রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় ৮ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জাল মজুদের অভিযোগে হাফিজুর রহমান (২২) নামের এক কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া হাফিজুর রহমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে অবৈধ কারেন্ট জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন জানান, গোপন সংবাদে জানতে পারেন উপজেলার তাহেরপুর বাজারে নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে। এমন খবরের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনার করেন।

আরও পড়ুন: রাজশাহীতে কলেজ ছাত্রী লিজা আত্মহনন মামলায় স্বামী গ্রেফতার

ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী শরিফ আহম্মেদ ভ্রাম্যমান আদালত পরিচালনার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু