২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইন্টারনেট খাতের অবদান ছিল ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। এটি দেশজ উত্পাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশ। দ্রুত বেড়ে ওঠা এ খাতটি বর্তমানে আবাসন, সরকার ও উত্পাদনমুখী শিল্পের পর চতুর্থ অবস্থানেই রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া মার্কিন শ্রমবাজারে ৬০ লাখ কর্মসংস্থান সরাসরি ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর অবদান, যা মোট শ্রমবাজারের প্রায় ৪ শতাংশ। এ হিসাবটি যখন সামনে এলো তখন নিরাপত্তা, গোপনীয়তাসহ বিভিন্ন ইস্যুতে ফেসবুক, আমাজন, গুগলসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট তীব্র সমালোচনার মুখে রয়েছে। —নাঈমা সুলতানা