ফ্রান্স দল থেকে পগবা বাদ, ফিরলেন এমবাপে

আসন্ন ২০২০ ইউরো বাছাইপর্বে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষের ম্যাচে ফ্রান্স দল থেকে বাদ পড়েছেন পল পগবা। দলে ফিরেছেন এনগোলো কন্তে এবং কিলিয়ান এমবাপে। 

সম্প্রতি পায়ের ইনজুরিতে ভুগছেন পল পগবা। ফলে ইউরোপ লিগে গত বৃহস্পতিবার এ জেড আলকামারের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামতে পারেননি পগবা। এছাড়া সোমবার আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও খেলা হয়নি তার।

অপরদিকে ইনজুরি কারণে গত মাসে নিজ মাঠে আলবানিয়া ও আ্যান্ডোরার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ফ্রান্সের হয়ে খেলেননি কন্তে। এর মধ্যে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে মাত্রই ফিরেছেন এমবাপে। এছাড়াও এমবাপের পিএসজি সতীর্থ প্রেসনেল কিমপেম্বে, ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও আইমেরিক ল্যাপোর্তে দলে ফিরেছেন।  গোলকিপারে ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে স্টেভ মান্ডান্ডা।

আরো পড়ুন: পাকিস্তানের ভেবে নিজেদের হেলিকপ্টারই ধসিয়ে দিলো ভারত

১১ অক্টোবর শুক্রবার ফ্রান্স মোকাবেলা করবে আইসল্যান্ডের বিপক্ষে। এরপর ১৪ অক্টোবর সোমবার তুরস্কের বিপক্ষে খেলবে বিশ্বকাপ জয়ীরা।

ফ্রান্স দল:

গোলকিপার: আলফোনসে আরেওলা, হুগো লরিস, স্টিভ মান্ডান্ডা।

রক্ষণভাগ: লুকাস ডিজনে, লিও ডুবোইস, লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেমবে, ক্লেমেন্ত লেংলেট, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে ও কার্ট জুমা।

মধ্য মাঠ: এনগোলো কন্তে, ব্লেইসি মাটুডি, ট্যাঙ্গুই নডোমবেলে, মুসা সিসোকো, করেনটিন তোলিসো।

আক্রমণভাগ: উইসাম বেন ইয়েডর, কিংসলে কোম্যান, ওলিভার গিরুদ, আন্টোনি গ্রিজম্যান, জনাথন ইকোনে, টমাস লেমার, কিলিয়ান এমবাপে।

ইত্তেফাক/জেডএইচ