বরগুনার খাজুরতলা জাপানী ব্র্যাকের হতদরিদ্র স'মিল শ্রমিক মো. শাহ আলম (৫৫)। তার পেটের ভেতর ঘাসহ খাদ্যনালীতে টিউমার ধরা পড়েছে। তিনি বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাবিব আহমেদের অধীনে চিকিৎসাধীন।
তিনি মুখে কিছুই খেতে পারেন না। স্যালাইনের মাধ্যমে তরল খাদ্য খাওয়াতে হয়। ডাক্তার বলেছেন, জরুরি ভিত্তিতে শাহ আলমের দুটি অপারেশন করা দরকার। এতে ৩ (তিন) লক্ষাধিক টাকার প্রয়োজন।
ইতিমধ্যে হতদরিদ্র শাহ আলমের চিকিৎসা খরচ চালাতে গিয়ে তার পরিবার ভিটেবাড়ি যা ছিলো সব বিক্রি করে একেবারেই নিঃশ্ব হয়ে পড়েছেন। তার চিকিৎসার ব্যয়ভার চালানো কোনভাবেই সম্ভব হচ্ছে না।
অপর দিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শাহ আলম গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
আরও পড়ুন: পীরগঞ্জে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু
হৃদয়বান কেউ সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করতে পারেন তার ছেলে বেল্লাল হোসেনের মোবাইল নম্বরে ০১৮৩৮৭০৫০২০। এছাড়া বরগুনা শাখা ফাস্ট সিকিউরিটি ব্যাংক একাউন্ট নং-২০১১২২০০০০০৩৩৭৯।
ইত্তেফাক/নূহু