কুর্দন

 আবু সাইদ

 

সুমধুর দিন কাটে

দুনিয়া কি স্বর্গ?

চোখে কেন দেখো আজ

বিভীষিকা মর্গ?

 

শুদ্ধির চিরুনিতে

লেগে গেছে আঁচড়া?

চুলকাও বসে বসে

যত খোস পাঁচড়া।

 

দেয়ালের ভিত কাটা

যতসব ইন্দুর,

তোমাদের কাছ থেকে

ভেগে গেছে দিন দূর।

 

ভেবেছিলে জীবনটা

মজাদার বিন্দেস!

সংকটে খোঁজো কেন

গর্ত বা ভিনদেশ?

 

হায় হায় প্রয়োজনে

সব দেখো দূর ধন,

লাভ নাই আন্ধারে

মিছেমিছি কুর্দন।

 

শেরপুর, বগুড়া