শিবচরে একাধিক উন্নয়ন কাজ উদ্বোধন করলেন চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বিএনপি সরকারের সময় জেলা পরিষদসহ উন্নয়নমূলক কাজের টাকা লুটপাট করে খাওয়া হতো। বর্তমান সরকারের সময় জেলা পরিষদের টাকায় মসজিদ, মন্দির, স্কুল, ব্রিজ রাস্তাসহ সকল উন্নয়নমূলক কাজ হয়। বিএনপি সরকারের আমলে সনাতন ধর্মের মানুষ বিভিন্ন পূজা উৎসব পালন করতে আতঙ্কগ্রস্ত থাকতো। বর্তমান সরকারের আমলে মানুষ আনন্দ উৎসবমুখর পরিবেশে পূজা উৎসব পালন করে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে যেতে পারত না তেমনি দাদা ভাইয়ের জন্ম না হলে শিবচর এত উন্নয়ন সম্ভব হতো না।

শনিবার দিনব্যাপী মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নে সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে নাটমন্দির উদ্বোধনসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ ও একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

আরো পড়ুন: মুম্বাইয়ে গাছ বাঁচাতে গিয়ে আটক ৫৫

এ সময় তার সাথে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবু ভোলানাথ দে, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আযাহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ, কাঁঠালবাড়ি ঘাটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (টিআই) নাসির উদ্দিন, উপজেলা আ.লীগে সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান তোতা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রসান্ত রাহা প্রমুখ।

এর আগে সকালে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন কাঁঠালবাড়ি ফেরিঘাটে পৌঁছালে মাদারীপুরের সদ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে চীফ হুইপ বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শিকদারের কবর জিয়ারত করেন।

ইত্তেফাক/বিএএফ