মাগুরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের মাছুমা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মারা যান। 

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা সাচিলাপুর গ্রামের বাসিন্দা মাছুমা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরার শ্রীপুরের দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি হন। এ সময় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে ভর্তির পর শনিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাছুমা বেগম মারা যান । 

এখন পর্যন্ত ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মাগুরা ২৫০শর্য্যা হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের জরুরী বিভাগের পাশে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।  

ইত্তেফাক/জেডএইচডি