মাদারগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি জহুরুল স্ত্রীসহ গ্রেফতার

মাদারগঞ্জে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জহরুল ইসলাম। উপজেলার আদারভিটা  ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে পুত্রবধূ ধর্ষণ চেষ্টাকারী ও শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি সে। শনিবার স্ত্রী কল্পনাসহ তাকে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। 

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রবিবার বিকালে বাড়ির পাশে মাঠে ছাগল ছড়াচ্ছিলেন চায়না বেগম। খোলা মাঠে একা পেয়ে জহুরুল তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে শাশুড়ি সরমলা বেগম (৫০) এগিয়ে এলে জরুলসহ তার সহযোগীরা দুজনের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত সরমলা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাত  ১২টায় তিনি মারা যান।

এ ঘটনায় সোমবার নিহত সরমলার স্বামী গোলাম মোস্তফা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় জহরুল ইসলামসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার প্রতেক্ষ্যদর্শীরা জানান জহুরুল প্রায়ই চায়নাকে উত্যক্ত করতো। মামলা দায়েরের প্রায় ২ সপ্তাহ পর ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জহুরুলসহ ৪ নং আসামি তার স্ত্রী কল্পনাকে (৩২) জামালপুরের নান্দিনা রেলস্টেশন এলাকার ভাড়াবাসা থেকে গ্রেফতার করা হলো।

আরও পড়ুন: মাগুরায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার এস আই শফিকুল আলম বলেন, 'গোপন সংবাদে আমরা হত্যা মামলার প্রধান আসামি জহুরুলসহ তার স্ত্রী কল্পনাকে গ্রেফতার করি। আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের  গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু